শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

যশোরে মাদক মামলায় একজনের ১০ বছরের কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ যশোরে মাদক মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এছাড়া এ মামলার অপর আসামি ঝিকরগাছা উপজেলার পঞ্চনগর গ্রামের মৃত শেখ ওয়াদুদের ছেলে শেখ সুমনকে খালাশ প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ অক্টোবর সকালে যশোরের ডিবি পুলিশের কাছে খবর আসে যশোর হইতে যশোর বেনাপোল মহাসড়ক দিয়ে একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদক নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে ডিবির একটি টিম ছোট মেঘলা গাজীর দরগাহ ফিলি স্টেশনের সামনে অবস্থান নেন। কিছুসময় পর একটি ট্রাক ওই রাস্তাদিয়ে যাওয়ার সময় ট্রাকটিকে থামায় ও ট্রাকে থাকা দুইজনকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে ট্রাকে থাকা মাদকে কথা। পরে ট্রাকের কেবিনেটে বিশেষ কায়দায় লুকানো থাকা ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৩০ লাখ টাকা্।

গতকাল সোমবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক এ সাজা প্রদান করেন। একই সাথে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।


এই ক্যাটাগরির আরো নিউজ