বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ইশ্বরদী রেল জংশন এলাকায় বোমা সদৃশ্য বস্তু, উদ্ধার অভিযানে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রিতিনিধিঃ পাবনার ঈশ্বরদী রেল জংশন স্টেশন এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্ম ইয়ার্ডে রেললাইনের দাঁড় করিয়ে রাখা চায়না নতুন কোচের নিচে লাল টেপ প্যাঁচানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পান দুজন স্টাফ। রাত থেকেই বস্তুটি ঘিরে রেখেছে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে র‌্যাবের বিশেষ টিম।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থল নিরাপত্তায় ঘিরে রাখে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিষয়টি খতিয়ে দেখতে রাজশাহী থেকে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট এসেছে। তারা ঘটনাস্থলে এসে যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেবেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ